১৮০ রান করার পথে বাবরের যে রেকর্ড ভাঙলেন ফখর
খেলা ডেস্ক
544
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:০৩ এএম
ফাইল-ফটো
সময় এখন ফখর জামানের। ওয়ানডেতে টানা তিনটি সেঞ্চুরি পেয়েছেন। এ বছরে আরও যে দুটি ওয়ানডে খেলেছেন, সেখানেও আছে একটি ফিফটি। গতকাল তো একাই করলেন ১৮০ রান। তাঁর এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে।
১৮০ রানের ইনিংস খেলার পথে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন ফখরের।
বাবর ৩০০০ রান করেছিলেন ৬৮ ইনিংসে। ৩০০০ রান করতে ফখরের লেগেছে ৬৭ ইনিংস। ফখর যৌথভাবে দ্রুততম ৩০০০ রানের তালিকায় দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
