চলন্ত মেট্রোরেলের জানালায় ঢিল
ডেস্ক রিপোর্ট
560
প্রকাশিত: ০১ মে ২০২৩ | ১০:০৫:২৯ এএম
ফাইল-ফটো
রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানা গেছে।
মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানিয়েছে ডিএমটিসিএল।
সোমবার (১ মে) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেট্রোরেলের কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
ডিএমটিসিএল এর এমডি জানান, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
