পরীক্ষাকেন্দ্রে কর্তব্যে অবহেলা, সাত শিক্ষককে অব্যাহতি
ডেস্ক রিপোর্ট
528
প্রকাশিত: ০৪ মে ২০২৩ | ০৫:০৫:৪১ এএম
ফাইল-ফটো
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলার দায়ে এক কেন্দ্র থেকে সাতজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৩ মে) পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত সাতজন শিক্ষক হলেন, বরুড়া উপজেলার গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার, মো. নোমান আহমেদ, এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, আবুল বাসার, রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদা বেগম, রাজামারা আলিম মাদরাসার শিক্ষক জামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা ঢাকা পোস্টকে বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আসে সাতজন শিক্ষকের বিরুদ্ধে। পরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের স্থলে নতুন শিক্ষক নেওয়া হবে। অব্যাহতিপ্রাপ্তরা এ বছর আর এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
