‘চিফ হিট অফিসার’ বুশরা করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
560
প্রকাশিত: ০৬ মে ২০২৩ | ০৫:০৫:৩২ এএম
ফাইল-ফটো
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৫ মে) দুপুরে নমুনা পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।
তার ফুফাত ভাই তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, বর্তমানে বুশরা আফরিনের কাশি ও দুর্বলতা আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মেয়র আতিকুল ইসলামের মেয়ে।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বেসকরারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
