লিভারপুলের জয়ের ম্যাচে সালাহ-অ্যালিসনের রেকর্ড
খেলা ডেস্ক
546
প্রকাশিত: ০৭ মে ২০২৩ | ০৪:০৫:০২ এএম
ফাইল-ফটো
টানা ৯ ম্যাচে গোলের দেখা পেলেন লিভারপুলে খেলা মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। আর এটি লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে এই প্রথম। অন্য দিকে ক্লাবটির হয়ে শততম গোল না খাওয়া ম্যাচ পাড়ি দিলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক অ্যালিসন। এই দুই রেকর্ডের ম্যাচে জয়টিও ছিল লিভারপুলের দখলে।
শনিবার (৬ মে) অ্যানফিল্ডে রাত সাড়ে ১০টায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় লিভারপুল ও ব্রেন্টফোর্ড। ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় লিভারপুল। একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ।
ম্যাচের ১৩ মিনিটে পুরো ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন সালাহ। গোলটিতে ছিল না তেমন কোনো নৈপুণ্য। তবে সালাহ এ গোলকে মনে রাখবেন; কারণ নিশ্চিতভাবে বলা যায়, ক্লাবটির হয়ে যে রেকর্ড কেউ করতে পারেননি, সেটি ছুঁয়েছেন তিনি। টানা ৯ ম্যাচে গোল করার পাশাপাশি অ্যানফিল্ডে শততম গোলটিও করেন সালাহ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
