আইপিএলের ফাইনাল আজ
খেলা ডেস্ক
646
প্রকাশিত: ২৮ মে ২০২৩ | ০৪:০৫:১৬ এএম
ফাইল-ফটো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।
রোববার (২৮ মে) রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা।
গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়ে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। গুজরাট আজ সেই একই ভেন্যুতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
