সুমাইয়া-ছোঁয়ার সেঞ্চুরিতে বিকেএসপির ২৬৪ রানের জয়
ডেস্ক রিপোর্ট
572
প্রকাশিত: ৩১ মে ২০২৩ | ০৬:০৫:০৬ এএম
ফাইল-ফটো
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের এবারে আসরে দেখা গেল প্রথম জোড়া সেঞ্চুরি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দলের অধিনায়ক সুমাইয়া আক্তার অপরাজিত ১১১ ও ওপেনার ফাহমিদা ছোঁয়া খেলেন ১০৩ রানের ইনিংস।
তাতে বিকেএসপি ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ৩২১ রান। জবাবে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমি।
নিজেদের মাঠে ২৬৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় বিকেএসপি। সুমাইয়া ইরিন করেন ২০ রান। নিশিতা আক্তার ৫ রানে নেন ৪ উইকেট। ১০ রানে তিন উইকেট নেন মারুফা আক্তার।
দুই সেঞ্চুরির ইনিংসে ৫১ রান অতিরিক্ত খাত থেকে পায় বিকেএসপি। কেরানিগঞ্জের বোলাররা ৪০টি করে ওয়াইড বলই।
ছোঁয়া ১৭ বাউন্ডারিতে ১০৯ বলে ১০৩ রান করেন। সুুমাইয়ার ১০৮ বলের ইনিংসে ছিল ১২ টি চার।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
