আফগান ক্রিকেট টিম ঢাকায়
খেলা ডেস্ক
582
প্রকাশিত: ১০ জুন ২০২৩ | ০৬:০৬:৫৭ এএম
ফাইল-ফটো
আগামী ১৪ জুন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজটি খেলতে আজ শনিবার (১০ জুন) ঢাকায় এসেছে আফগানিস্তান দল। তবে ইনজুরির কারণে ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই ঢাকায় পা রেখেছেন তারা। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও।
আজ (১০ জুন) সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তান। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল রবিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
