কম্বোডিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
খেলা ডেস্ক
598
প্রকাশিত: ১১ জুন ২০২৩ | ০৪:০৬:১৫ এএম
ফাইল-ফটো
আসন্ন সাফ চাম্পিয়নশিপ সামনে রেখে ফিফা প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন জামাল ভূঁইয়ারা।
সেই ফ্লাইট কম্বোডিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমরা নিরাপদে কম্বোডিয়া এসে পৌঁছেছি। খেলোয়াড়রা হোটেলরুমে বিশ্রাম করছেন। আগামীকাল বিকেল চারটায় তারা অনুশীলন করবেন। '
আগামী ১৫ জুন স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচটি খেলবে। তবে মূল দলের বিপক্ষে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুশীলন করবে তারা। এরপর আগামী ১২ জুন কম্বোডিয়া প্রিমিয়ার লিগের দল টিফি আর্মি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে ভারতে পাড়ি দেবে বাংলাদেশ দল। সেখানে আগামী ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
