লঙ্কান লিগে চমক মোহাম্মদ মিঠুন
খেলা ডেস্ক
620
প্রকাশিত: ১৫ জুন ২০২৩ | ০৪:০৬:১৩ এএম
ফাইল-ফটো
বাংলাদেশি তারকাদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। তাকে আগেই কিনেছে গল টাইটান্স। অর্থাৎ মিঠুন খেলবেন সাকিবের সঙ্গে একই দলে।
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন। গল টাইটান্স ভিত্তিমূল্য ২০ হাজার ডলারে (প্রায় ২২ লাখ টাকা) কিনে নিয়েছে তাকে।
মিঠুন এবারই বিদেশি লিগে দল পেলেন। তবে দল পাননি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসের মতো বাংলাদেশের বড় তারকারা। নাসুম আহমেদও অবিক্রীত।
এলপিএলের আসন্ন আসরের জন্য কলম্বোতে নিলাম অনুষ্ঠিত হয়েছে বুধবার। নিলামে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে ছিল মুশফিক আর তামিমের নাম। তাদের কেউ কেনার আগ্রহ দেখায়নি। তাসকিন ৪০ হাজার আর লিটন দাস ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যে অবিক্রীত থেকে গেছেন। নাসুম আহমেদ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যে দল পাননি।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
