ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

ওয়ানডেতে আফগানরা শক্তিশালী দল

খেলা ডেস্ক
576

প্রকাশিত: ২২ জুন ২০২৩ | ০৯:০৬:০৯ এএম
ওয়ানডেতে আফগানরা শক্তিশালী দল ফাইল-ফটো

দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানকে সর্বশেষ ঢাকা টেস্টে রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এবার অপেক্ষা একদিনের সিরিজের। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প।

প্রথম দিনের ক্যাম্প শেষে আফগানদের বেশ সমীহই করলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ‘সাদা বলে ওরা শক্তিশালী, অনেক ভালো দল। ওদের ভালো কিছু স্পিনার আছে। তবে আমরা তাদের সঙ্গে সবসময় জিতি। দেখেন ওডিআই। লাস্ট সিরিজটাতে কিন্তু জিতেছি। বিশ্বকাপেও আমরা ওদেরকে হারিয়েছি। ওরা কিছু সময়ের জন্য আমাদেরকে চাপে ফেলে। পরে আবার ওভারকাম করতে পারি। প্রতিপক্ষ যেটা বললেন, ছোট করে দেখার কিছু নাই। সবসময় কঠিন কিছু মুহূর্ত আসে। কীভাবে মোকাবিলা করতে হবে, আমাদের সবাই এটা ভালো করেই জানে।’

আসন্ন সিরিজটা কেমন হতে পারে এমন প্রশ্নে এই অলরাউন্ডার বললেন, ‘আপনি দেখেন যে, ওরা (মুজিব-রশিদ) দলে ফিরছে। ওরা আগেও দলে ছিল। হোম সিরিজ যখন আগে হয়েছে, আমরা জিতেছিলাম। ওরা তো অনেক শক্তিশালী দল নিয়েই এসেছিল। আমরা সিরিজ জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি। ওইভাবেই টাফ সিচুয়েশন আসবে। সবসময় ক্রিকেটে আপডাউন থাকে, খারাপ সিচুয়েশন থাকে। ভালো সময় থাকে। ৫০ ওভারের মধ্যে অনেক উত্থান-পতন ঘটে। আমরা কাজে লাগাতে পেরেছি, এটাই মূল। আমরা মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সবাই ফর্মে আছে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬