বাংলাদেশের তাণ্ডবে ১২৬ রানে শেষ আফগানিস্তান
খেলা ডেস্ক
652
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ | ১২:০৭:১৬ পিএম
ফাইল-ফটো
যে উইকেটে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং, সেই উইকেটেই এবার আফগানিস্তানকে চেপে ধরল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ইনিংস শেষ ১২৬ রানেই।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান।
সফরকারী ব্যাটারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শরীফুল। বাঁহাতি পেসার শুরুতেই এলোমেলো করে দেন আফগানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় স্পেলে ফিরে আবার পেয়েছেন উইকেট। সেকারণেই সফরকারীদের হারানো প্রথম ৭ উইকেটের ৪টিই শরীফুলের।
প্রথম দুই ওয়ানডে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তামিম ইকবালের অবসর-ঘটনায় দলের অবস্থা আরও খারাপের দিকে যায়। মাঠেও সেটির প্রভাব পড়েছে যথেষ্ট। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন এই তৃতীয় ওয়ানডে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
