ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

৪ দিন ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
529

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩ | ০৬:০৭:৪৭ এএম
৪ দিন ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফাইল-ফটো

টারবাইন ত্রুটির কারণে আবারো বন্ধ হয়ে গেছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি। চার দিন ধরে বন্ধ আছে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ। বর্তমানে কেন্দ্রটিতে জোরেশোরে চলছে টারবাইন মেরামতের কাজ। দু-একদিনের মধ্যে কেন্দ্রটির উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ চালু সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম জানান, টারবাইন ত্রুটির কারণে রোববার থেকে ফের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। বর্তমানে ‘ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের’ প্রকৌশলীরা টারবাইন মেরামতের কাজ করছেন। মেরামত শেষে আগামী দু-একদিনের মধ্যেই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রটিতে বর্তমানে ৫০ হাজার টন কয়লা মজুত আছে। শিগগির রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ১ লাখ টন কয়লা আসছে। চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়বে।

এর আগে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে ১০ জুলাই চালু হয়েছিল কেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার ছয়দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। এর আগেও যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণসহ নানান সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা