ভোলা সোমবার
২০ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় আল নাসরের

খেলা ডেস্ক
535

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩ | ০৬:০৮:৫২ এএম
রোনালদোর হ্যাটট্রিকে বিশাল জয় আল নাসরের ফাইল-ফটো

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে পরপর দুই ম্যাচে হেরেছে আল-নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দলটি।

এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক।

শুক্রবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় তারা।

দলের হয়ে ৩টি গোল করেছেন রোনালদো। আর জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। ম্যাচের ৩৮, ৫৫ ও ৯৬তম মিনিটে গোল করেন রোনালদো।

এছাড়া সাদিও মানে ২৭ ও ৮১ মিনিটে গোল করেন। সেনেগালের এই তারকার সামনেও এ দিন হ্যাটট্রিক গোল করার সুযোগ ছিল।

তবে খেলা শেষের কিছুক্ষণ আগে তিনি মাঠ ছাড়লে সুযোগ থাকে কেবল সিআরসেভেনের সামনে। আর সেই সুযোগটিই কাজে লাগান তিনি।

৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬