এশিয়া কাপে লিটনের বদলি এনামুল
খেলা ডেস্ক
528
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩ | ০৫:০৮:০৮ এএম
ফাইল-ফটো
জ্বরে কাবু লিটন দাসের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিটনের শারিরীক অবস্থা বিবেচনায় ওকে নিয়ে আমরা রিস্ক নিতে চাচ্ছি না। বিজয়কে আমরা ওর বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছি।
এর আগে জিম্বাবুয়ে সফরে দুটি হাফ সেঞ্চুরি করলেও ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয় বিজয়কে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১৩৮ রান করে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন বিজয়। সেই পারফরম্যান্সই তাকে ২০১৯ সালের পর জাতীয় দলে ঢুকতে সহায়তা করেছিল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
