ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া
ডেস্ক রিপোর্ট
541
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ | ০৬:১১:৩৪ এএম
ফাইল-ফটো
ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন।
১৯৭৪ সালে প্রথমবারের মতো ঢাকায় দূতাবাস চালু করে উত্তর কোরিয়া। এ মাসেই দেশটি ঢাকায় তাদের মিশন বন্ধ করে দেয়। এদিকে শিগগিরই উত্তর কোরিয়া আবার দূতাবাস চালু করবে বলে ঢাকাকে জানিয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। বেইজিংয়ের দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
