ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

এলপিজি গ্যাসের দাম আবার বাড়ল

ডেস্ক রিপোর্ট
489

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:১৬ পিএম
এলপিজি গ্যাসের দাম আবার বাড়ল ফাইল-ফটো

রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। 
প্রতি মাসের প্রথম সপ্তাহে এলপিজির সমন্বয়-কৃত দর ঘোষণা করে বিইআরসি।
সেই হিসাবে সবচেয়ে বেশি প্রচলিত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ২৩ টাকা বেড়ে ১৪০৪ টাকা হয়েছে, যা নভেম্বর মাসে ছিল ১৩৮১ টাকা। একই হারে এলপিজির অন্যান্য সিলিন্ডারের দামও ঠিক করা হয়েছে।
এর আগে নভেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
বিইআরসির চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৩ টাকা ৯২ পয়সা, যা চলতি মাসে কিছুটা বাড়িয়ে ১১৬ টাকা ৩৯ পয়সা ধরা হয়েছে। 
ডিসেম্বর মাসের জন্য সৌদি আরাম-কো ঘোষিত সিপি অনুযায়ী এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মিশ্রণের গড় মূল্য ধরা হয়েছে প্রতি টন ৬১৬ দশমিক ৫০ ডলার, যা আগের মাস নভেম্বরেও একই ছিল।
ডিসেম্বর মাসের জন্য রেটিকুলেটেড এলপিজির দাম ধরা হয়েছে প্রতি-কেজি ১১৩ টাকা ২০ পয়সা। আর যানবাহনে ব্যবহৃত অটো-গ্যাসের দাম ধরা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৪৩ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর তথা মূসকসহ সাড়ে পাঁচ কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ৬৪৪ টাকা। এ ছাড়াও ১৫ কেজি এলপিজির দাম ১ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৩৪০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৯২৬ টাকা ও ৩০ কেজির দাম ৩ হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬