ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

অনুশীলনে নাঈম হাসানের চোট

খেলা ডেস্ক
478

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:৫১ পিএম
অনুশীলনে নাঈম হাসানের চোট ফাইল-ফটো

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে ফুরফুরে মেজাজে আছে স্বাগতিকরা।
ম্যাচের আগের দিন সকালে ইনডোরের বাইরের নেটে ব্যাটিং অনুশীলনের সময় নেট বোলার মুকিদুল ইসলামের একটি ডেলিভারি খেলতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঘাত পান নাঈম। এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি ২৩ বছর বয়সী এই অফ স্পিনারকে।
নেটের পাশেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেন নাঈম। এসময় আঘাত পাওয়া স্থান থেকে রক্ত ঝরতে দেখা যায়। আঙুল ফুলে যাওয়াও ছিল স্পষ্ট।
নাঈমের চোটের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, চিন্তার কিছু হয়নি। 
“দল থেকে নাঈম হাসানের চোটের ব্যাপারে আমাদের (চিকিৎসা বিভাগ) কাছে কিছু জানানো হয়নি। সেলাই লাগলে বা অন্য কোনও কিছুর প্রয়োজন হলে তো জানানো হতো। যেহেতু কিছু বলা হয়নি, আশা করছি সব কিছু ঠিক আছে।”
দেড় বছর পর টেস্ট খেলতে নেমে সিলেটে দারুণ বোলিং করেন নাঈম। দুই ইনিংস মিলিয়ে উইকেট যদিও নিতে পেরেছিলেন কেবল ৩টি, তবে তার বোলিং ছিল বেশ ক্ষুরধার। কিউই ব্যাটসম্যানদের বেশ বিপাকে ফেলেন তিনি। বিশেষ করে, কেন উইলিয়ামসনের মতো ব্যাটসম্যানও অস্বস্তিতে পড়েছেন তাকে সামলাতে।
ইনডোরে নাঈম যখন চোট পান, তখন সংবাদ সম্মেলনে তার সিলেটের পারফরম্যান্সের প্রশংসা করছিলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে।
“সে জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট-শিকারি” ও নিজের ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬