থার্টি ফার্স্ট নাইট': যান চলাচল বন্ধ যেসব সড়কে
ডেস্ক রিপোর্ট
555
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ | ০৯:১২:৪৯ এএম
ফাইল-ফটো
শেষ হতে চললো ২০২৩ সাল। আসছে ইংরেজি নতুন বছর ২০২৪ সাল। ইংরেজি নববর্ষে থার্টি ফার্স্ট উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এসব সড়কের কোথাও কোথাও রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে, আবার কোনো কোনো সড়কে সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর (১ জানুয়ারি) ৫টা পর্যন্ত যান চলাচলে কড়াকড়ি থাকবে।
ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।
নির্দেশনাসমূহ নিম্নরূপ
১. রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে পরদিন সোমবার ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।
২. রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।
৩. রোববার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য পুরনো হাই কোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার-জগন্নাথ হলের দক্ষিণ গেইট-পলাশীর মোড় ব্যবহার করা যাবে। এছাড়া এসব এলাকায় প্রবেশের জন্য অন্য সব ক্রসিং বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন।
৪. রোববার রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বকশী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল, শহিদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনো ধরনের যানবাহন প্রবেশ করবে না।
সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোন জরুরি প্রয়োজনে ফোন করুন :
ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬০,
এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৬১,
এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০-০৪৪৩৭২,
এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০-০৪৪৩৭৫,
এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০-০৪৪৩৭৮,
ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬০,
এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০-০৪২২৬১,
ডিসি (গুলশান) ০১৩২০-০৪১৪২০
ডিসি (রমনা) ০১৩২০-০৩৯৪৪০।
যে কোন অনাকাঙিক্ষত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সম্মানিত নাগরিকদের কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহায্য গ্রহণের পরামর্শ দেওয়া হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইংরেজি নববর্ষ-২০২৪ উদযাপন নির্বিঘ্ন করতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
