প্রথম কোয়ালিফায়ার থেকে ছিটকে যাচ্ছেন মুস্তাফিজ
খেলা ডেস্ক
519
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০২:০৩ এএম
ফাইল-ফটো
গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় মাথায় আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ৫টি সেলাই লাগায় তার ফিট হয়ে উঠতে আরো বেশ কিছু দিন লাগবে। তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
পরবর্তীতে মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্টসহ নিউরো সার্জন বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দেন মুস্তাফিজ। বর্তমানে বিশ্রামে আছেন এই পেসার।
প্রথম কোয়ালিফায়ারে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'মুস্তাফিজের এখনো সেলাই কাটার সময় হয়নি। তো ২৬ তারিখ খেলতে পারবে না। ফেরার সম্ভাবনা আছে তবে ২৬ তারিখের পরে। এখন আমরা যেটা করি সেলাই ৭ দিনে না খুলে আরও এক-দুইদিন বাড়িয়ে দেই, যাতে ঝামেলা না হয়। সেই হিসেবে চিন্তা করলে ২৬ তারিখ তাড়াতাড়ি হয়ে যায়।'
তিনি আরো বলেন, আঘাত লেগেছে ১৮ তারিখ, সে হিসেবে চিন্তা করলে ৭ দিন গেল। সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। এগুলো সার্জনের ব্যাপার, তার কাছে পাঠিয়ে দেব। তারা যেটা বলে সেটা অনুসরণ করি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। ১০ দিন ধরলে তো ২৬ তারিখ খেলতে পারবে না। আমারো দেখে মনে হয়েছে সময় হয়নি কাটার।
আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা পেসারের ঘাটতি নিশ্চিতভাবেই টের পাবে কুমিল্লা। তবে ফাইনালের টিকিট পেতে এই ম্যাচ হারলেও আরও একটি সুযোগ থাকবে ভিক্টোরিয়ান্সদের।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
