ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচেও আগে বোলিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক
538

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪ | ১০:০৩:৫৭ এএম
সিরিজ নির্ধারণী ম্যাচেও আগে বোলিংয়ে বাংলাদেশ ফাইল-ফটো

জিতলেই সিরিজ জয়—শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই এই সমীকরণের সামনে দাঁড়িয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কাদের কাছে তিন রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আট উইকেটের দাপুটে জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
আজ শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগের দুই ম্যাচেও টস জিতে আগে বোলিং করেছিল স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচের মতো আজও বাংলাদেশ একই একাদশ নিয়ে মাঠে নামছে। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। 

নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া শেষ ম্যাচটিতে সুযোগ পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার ও নুয়েন তুসারা।

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আভিশকা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে নেই মাথিশা পাথিরানা।

শ্রীলঙ্কা একাদশ: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক) চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬