ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা


ডেস্ক রিপোর্ট
495

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ | ০৪:০৩:০৫ এএম
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা ফাইল-ফটো



কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর চেয়ে প্রায় ২২ হাজার ভোট বেশি পেয়েছেন।

ভোটে জয়ের পর তিনি বলেছেন, “আমি ইনশাল্লাহ শতভাগ নিষ্ঠার সঙ্গে আমার কাজের মাধ্যমে এই ভালোবাসার ঋণ শোধ করব।”

শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে জিলা স্কুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা শুরু করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

বিএনপির বর্জনের মধ্যে আওয়ামী লীগের নতুন কৌশলে এবারের সিটি ভোটে দলীয়ভাবে কাউকে মনোনয়ন বা দলীয় প্রতীক দেওয়া হয়নি। সূচনা তাই নির্বাচন করেন স্বতন্ত্র হিসেবে বাস প্রতীক নিয়ে। 

১০৫টি কেন্দ্রের ফলাফলে সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। আর টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

নির্বাচনের অন্য দুই প্রার্থীর মধ্যে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনে এবার ভোটার ছিল মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটের হার ৩৯ শতাংশ, যা গত এক যুগের মধ্যে সবচেয়ে কম।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফলাফল ঘোষণাস্থলে আসেন ডা.তাসছিন বাহার সূচনা। এ সময় তিনি বলেন, ‘আমি কুমিল্লার উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরী অনেক পিছিয়ে অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে। আমি পরিকল্পনা নিয়ে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই।
আগামীর কুমিল্লা হবে স্মার্ট কুমিল্লা। ইনশাআল্লাহ, আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।’

মেয়রের চেয়ারে বসার পর প্রথম কোন কাজটাকে গুরুত্ব দেবেন জানতে চাইলে তাহসীন বাহার সূচনা বলেন, ‘আসলে আমাদের কুমিল্লা ২০১১ সালে সিটি কর্পোরেশন হলেও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, যে নাগরিক সুবিধাগুলো আছে, সেগুলো থেকে বঞ্চিত। অবশ্যই কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘প্রচারণার সময় আমি যেখানে গেছি সেখানেই দেখছি যে- মানুষ সবচেয়ে বড় সমস্যার কথা বলে জলাবদ্ধতা।

যেটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। কারণ, আমরা জানি যে, আজকে জলাবদ্ধতার কারণই হচ্ছে অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এছাড়া যানজটের বিষয়টাকেও গুরুত্ব দেব। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জঞ্জালের শহরে পরিণত হয়েছে কুমিল্লা। স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কুমিল্লাকে নতুন রূপে সাজাবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা সমাধানের পথে হাঁটবো।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) তৃতীয় নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ২২ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬