*শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ছয় উইকেটের জয়*
ডেস্ক রিপোর্ট
536
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ | ০৪:০৩:২২ এএম
ফাইল-ফটো
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।
বুধবার (১৩ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে অধিনায়ক কুশল মেন্ডিস ও জেনিথ লিয়ানাগের ফিফটিতে ৪৮ ওভার ৫ বলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব নেন ৩টি করে উইকেট।
২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন টাইগার ব্যাটাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন শান্ত।
৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৩৭ বলে ৩৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। লঙ্কান বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।
দুজনেই তুলে নেন ফিফটি। এরপর আরও আগ্রসী ব্যাটিং করতে থাকেন শান্ত-মুশফিক। মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন টাইগার কাপ্তান। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
শান্ত ১২৯ বলে ১২২ ও মুশফিক ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
