ফোন আপডেট দেবেন যেসব কারণে
ডেস্ক রিপোর্ট
542
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪ | ০৫:০৩:১৬ এএম
ফাইল-ফটো
অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আপডেট করা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। কারণ অনেক ফোন কোম্পানির অপারেটিং সিস্টেম অতীতে ফোনের বহুবিধ ক্ষতি করেছে। তারপরও ফোনের অনেক নোটিফিকেশন আসে। আপডেট দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।
অনেকে ভাবেন আপডেট না করলে ক্ষতি নেই। রিস্কের কথা ভেবে অনেকে করেনও না। কিন্তু আপডেট না করলে আপনার ফোনেরই ক্ষতি হবে বরং।
ফোনের নতুনত্ব বজায় রাখতেই আপডেট
ব্যবহার করতে করতে একসময় আপনার ফোনে নানা সমস্যা দিতে পারে। ফোন স্লো হওয়া, হ্যাং করাসহ নানা সমস্যা থাকে। ফোন সময় মতো আপডেট না করলে ফোনের এই সমস্যা হয়। সামান্য ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বার বার হ্যাং করার মতো সমস্যা ঘন ঘন হবে। বেশি দিন চলতে থাকে ফোনটি একেবারেই জন্যই নষ্ট হয়ে যাবে। তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি
স্মার্টফোন আপডেট করা জরুরি যে কারণে
যখনই কোনো স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা হয়, তখনই তা স্মার্টফোনের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয় না। ফলে ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন। তাই স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন ধরে আপডেট না করে ফেলে রাখেন, তবে একটা সময় মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে।
ফলে তখন ফোনটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে। স্মার্টফোন আপডেট না করে নিজেই ফোনের ক্ষতি করছেন। তাই এবার থেকে ফোনে যখনই সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পাবেন, তখন তা এড়িয়ে না গিয়ে সঠিক সময়ে আপডেট করুন।
সিকিউরিটির কথা মাথায় রাখুন
ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে ফোনে থাকা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও ফোনের নিরাপত্তা অনেকটা বেড়ে যায়। ফোনে কোনো রকম ভাইরাস থাকলে আপডেটের মাধ্যমে সেগুলোকেও সরিয়ে ফেলা হয়। তাই ফোনটিকে হ্যাকিং থেকে বাঁচাতে সঠিক সময় স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করে নিন।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
