আজ বিশ্ব নদী দিবসঃ দূষণের কারণে নদী হারিয়েছে তার কাঙ্ক্ষিত রূপ
ডেস্ক রিপোর্ট
353
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০৯:১২ এএম
ফাইল-ফটো
আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় নাগরিকদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বাংলাদেশসহ ৭০টির বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে।দখল-দূষণসহ নানা সমস্যায় জর্জরিত দেশের নদীগুলো। নদীদূষণের জন্য অন্যতম দায়ী প্লাস্টিক। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ করছে নদীকে। দূষণের কারণে নদী হারিয়েছে তার চিরচেনা রূপ। পাশাপাশি দখল আর ভরাটের কারণেও কমে যাচ্ছে নদীর সংখ্যা ও পরিধি। একসময় আমাদের নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠেছিল নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্যকেন্দ্র।
বর্তমানে সেই চিত্র আছে কেবল কাগজে কলমে। অতীতে মানুষ যাতায়াত করতো নদী পথে। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে শহর-বন্দরের পয়োবর্জ্য ও শিল্পবর্জ্য। বিষাক্ত সব রাসায়নিক এবং প্লাস্টিক ও পলিথিনের দূষণে নদীগুলো ভয়ংকর দুর্দশার সম্মুখীন হয়েছে। এতে নদীতীরবর্তী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে নদী। বাঙালির অন্তপ্রাণ সেই নদী আজ দখল দূষণে বিপন্ন।
১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার দিবসটি পালনের সূচনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে জাতিসংঘের পক্ষে দিবসটি সমর্থন করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
