বাড়ছে ডেঙ্গু প্রকোপঃ গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬
ডেস্ক রিপোর্ট
436
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:০৯:৫৯ এএম
ফাইল-ফটো
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা ১৩১ জনে পৌঁছেছে।যাদের মধ্যে ৪৫.৮% পুরুষ এবং ৫৪.২% নারী।এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৬, ঢাকা উত্তর সিটিতে ১৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।এদিকে গত এক দিনে সারাদেশে ৮০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৮১ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
