ভোলার নজরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা জেলার গুণী শিক্ষক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
146
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৯:৫২ পিএম
ভোলার নজরুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক সুমনা
ভোলাদর্পণ প্রতিবেদক : বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়েছে। রবিবার ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুণী শিক্ষক নির্বাচন করা হয়। ভোলা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা ভোলা জেলার গুণী প্রধান শিক্ষক হিসাবে মনোনিত হয়েছেন। প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলার প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এই গুণী শিক্ষক।
জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বরিশাল বিএড কলেজ থেকে বিএড এবং ভোলা পিটি আই থেকে সি ইন এড ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে গণ চীনে শিক্ষা সফর করেন। এছাড়া তাঁর যোগ্য নেতৃত্বে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
গুণী এই প্রধান শিক্ষক সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এবং উপজেলা শিক্ষা কমিটির সদস্য। সাহিদা আক্তার সুমনা ভোলার সিনিয়র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টার এম এম সির প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন।এছাড়া সহকারী শিক্ষক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা পারভীন জুঁই।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
