ভোলার নাজিউর রহমান কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
নিজস্ব প্রতিবেদক
184
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০৯:৫৩ পিএম
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
ভোলায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, কিশোরগ্যাং সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সদর মডেল থানার আয়োজনে নাজিউর রহমান কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। এই দেশটাকে তোমাদেরই গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি সুশৃঙ্খল ও সুশাসন সমৃদ্ধ সুন্দর চমৎকার বাংলাদেশ গড়ে তুলবো।” এছাড়াও পুলিশ সুপার উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় স¤পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
