ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

ভোলায় র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
202

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০৯:০৬ এএম
ভোলায় র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস ভোলায় র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ষ্টাফ রিপোর্টার: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে র‌্যাব-৮ এর সিপিসিএস, ভোলা ক্যাম্প এবং ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। জনতা বাজারের দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৪৫০ বান্ডেল কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জালের মালিককে পাওয়া যায়নি।

পরে, উপস্থিত সকলের সামনে আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঞা ও ভোলা র‌্যাব ক্যা¤প কমান্ডার শারিয়ার রিফাত অভি উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র ঢাকা ও অন্যান্য জেলা থেকে নিষিদ্ধ কারেন্ট জাল এনে ভোলার স্থানীয় জেলেদের কাছে বিক্রি করে আসছিল। এই কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীতে থাকা মা মাছসহ ছোট মাছ ধরা পড়ে, যা মাছের প্রজনন ও বৃদ্ধিতে বাধা দেয়।

র‌্যাব জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অপরাধমূলক কার্যক্রম দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভোলা জেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে র‌্যাবের কার্যক্রম চলছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬