ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: সাংবাদিকসহ আহত-২০


নিজস্ব প্রতিবেদক
131

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ | ০৯:১১:২৩ পিএম
ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ:  সাংবাদিকসহ আহত-২০ ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: সাংবাদিকসহ আহত-২০



ভোলা দর্পণ প্রতিবেদক : ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোলা নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই সাংবাদিকসহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণার জন্য বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ে সমাবেশ করে মিছিল বের করে জেলা বিএনপি। উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাঁধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা সংঘর্ষ হয়। এতে গনমাধ্যমকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে গাড়ি, অফিসসহ বেশ কিছু পোস্টার ব্যানার।

 

 

 

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় দলই একে অপরের বিরুদ্ধে হামলা ও উসকানির অভিযোগ করেছে। তবে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা

 

এ ঘটনায় বেলা ২টার দিকে জেলা বিএনপির সংবাদ সম্মেলন ডেকে জেলা সদস্য সচিব রাইসুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী লিফলেট বিতরণসহ কর্মসূচি পালন করছিল জেলা বিএনপি। বিক্ষোভ-র‌্যালিটি নতুন বাজার কাবিন মসজিদের পাশে পৌঁছালে হঠাৎ করে তাদের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়। তিনি অভিযোগ করেন, বিজেপি কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। আত্মরক্ষার্থে বিএনপির নেতাকর্মীরাও প্রতিরোধের চেষ্টা করে।

অন্যদিকে, জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম বলেন, গরুর গাড়ি মার্কার নির্বাচনী লিফলেট বিতরণ ও র‌্যালি শেষে জেলা কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় একই রুটে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং জেলা কার্যালয় বেনার ফেস্টুনসহ বেস কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে । এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে৷ তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি বিজেপি।

 

ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালন কালে দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন ও নিউজ২৪ এর ফটো সাংবাদিক রানা আহত হয়েছেন৷৷ ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নতুন বাজার অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার খরব শুনে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় দলের নেতাকর্মীদের সংযত ও উস্কানিমূলক বক্তব্য না দিতে আহবান জানান৷


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬