ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন আটক
নিজস্ব প্রতিবেদক
133
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ | ১১:১১:২২ পিএম
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন আটক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৩ নভেম্বর) বিকালে দিকে ভোলার শহরের আলীয়া মাদ্রাসা সড়ক পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এ অবৈধ পলিথিন ব্যাংক জব্দ করা হয়। অবৈধ পলিথিন ব্যাগ এর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করি। যার প্রতিটির ওজন ১১৩ কেজি করে। ছয়টি বস্তায় মোট ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সহায়তায় জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবেশ ঠিক রাখার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
