ভোলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হামিদ পারভেজ
নিজস্ব প্রতিবেদক
105
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬ | ০৫:০১:৩৮ পিএম
ভোলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হামিদ পারভেজ
ভোলাদর্পণ প্রতিবেদক : মাধ্যমিক পর্যায়ে ভোলা জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হামিদ পারভেজ। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক মো. হামিদ পারভেজ এর নাম ঘোষণা করা হয়।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ শিক্ষক মো. হামিদ পারভেজ এর নাম ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক হামিদ পারভেজ বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রেক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজাহারুল হক বলেন, হামিদ পারভেজ একদিকে আমার স্কুলের সহকারী শিক্ষক। অন্যদিকে, অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আমি আনন্দিত। তিনি বলেন, হামিদ পারভেজ একজন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন সহকারী শিক্ষক।
আজাহারুল হক বলেন, প্রতি বছরের মতো এ বছরেও শিক্ষা সপ্তাহে কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রথমে উপজেলা পর্যায়ে যারা প্রথম হন, তারা আসেন জেলা পর্যায়ে। আবার জেলা পর্যায়ে যারা প্রথম হন, তারা যাবেন বরিশাল উপ-অঞ্চলে। এরপর বরিশাল উপ-অঞ্চলে যারা প্রথম হবেন, তারা যাবেন অঞ্চল পর্যায়ে। অঞ্চল পর্যায়ে যারা প্রথম হবেন, তারা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।
তিনি আরো বলেন, জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে ভোলা থেকে হামিদ পারভেজ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন। এ বিষয়টি আমাদের জন্য গর্বের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
