ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
নিজস্ব প্রতিবেদক
110
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৫০ পিএম
ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় ভোটের রিকশা উদ্বোধন করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে ভোটের রিকশা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণা চালিয়ে যাবো। জেলা তথ্য অফিস ও সকল দপ্তর এই প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের প্রান্তিক জনগণ গণভোট সম্পর্কে জানতে ও বুঝতে পারে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার মোঃ ওয়াহেদুজ্জামান, তাজবীউল ইসলাম ইসকেম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
