ভোলায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
115
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬ | ১১:০১:৫৪ পিএম
ভোলায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায়-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, “জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন আরও দৃঢ় হচ্ছে। কারণ জামায়াতের কথা ও কাজে কোনো অমিল নেই।” বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোলা শহরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ভোলাবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসাই প্রমাণ করে আগামী দিনে আল্লাহর ইচ্ছায় জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন, তাহলে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং লুটতরাজ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আমরা অগ্রণী ভূমিকা রাখবো।”
তিনি আরও বলেন, “আজ আপনারা যে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করছেন, আগামী ১২ তারিখ নিজ নিজ উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই আনন্দকে বাস্তবে রূপ দেবেন।”
এর আগে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী মিছিলটি ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে থেকে শুরু হয়ে বরিশাল দালান, বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, এলডিপির সভাপতি বশির আহমেদ, এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
