ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে --নুরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক
97

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৫৫ পিএম
বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে --নুরুল ইসলাম নয়ন বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে --নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন প্রতিবেদক : ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আশা আকাঙ্খা পুরন করবে। খেটে খাওয়া মেহনতী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন করবে। বিএনপি প্রত্যেক শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি মসজিদের ইমাম মোয়াজ্জেমেরর জন্য সম্মানজনক ভাতা প্রদান করবে। বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদে থাকবে। আমরা দেখেছি গত ১৭ বছর আলেম ওলামারা নিরাপদে ওয়াজ মাহফিল করতে পারেনি। মাইক কেড়ে নেয়া হয়েছে। বিএনপির সরকার ক্ষমতায় এলে সকল ধর্ম বর্নের মানুষ নিরাপদে দেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। বিএনপি ক্ষমতায় এসে শিক্ষার ব্যপক উন্নয়ন করেছে। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে মিড ডে মিলের পাশাপাশি শিক্ষার্থীদের বাবার নামের পাশে মায়ের নাম লিখার প্রচলন করেছিলেন। কিন্তু আওয়ামী সরকার বেগম খালেদা জিয়ার মিড ডে মিল প্রকল্পটি বাতিল করে দিয়েছিল। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমহনী বাজারে এক পথসভায় নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেছেন।তিনি আরও বলেন, ৭১ সালে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করা একটি দল এখন ধর্মকে পূজি করে বলে যে রোজা আর পূজা নাকি একই বিষয়। তারা এদেশের মানুষের অধিকার নিয়ে লুটতরাজ করেছে। তারা এখনো মানুষের অধিকার নিয়ে দুর্বৃত্তায়ন করছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে এসব জুলুম নির্যাতনকারীদের রুখে দিতে হবে। জেলে মাঝিমাল্লার ভাতা ও কৃষকদের প্রণোদনা সুবিধাসহ হাতিয়ে নেয়া সালিশ বিচারের নামে যারা নিরিহ জনগণকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় যারা মাদক কারবারি ও চাঁদাবাজি করে মানুষের জীবন দুর্বিষহ করছে তাদের নামের তালিকা করে দেয়ার অনুরোধ জানান কেন্দ্রীয় এ নেতা। এসময় উপজেলা ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬