জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে মিথ্যা জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না--অধ্যক্ষ নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
100
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৫৪ পিএম
জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে মিথ্যা জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না--অধ্যক্ষ নজরুল ইসলাম
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে সোমবার(২ ফেব্রুয়ারি) ১১ দলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমাবেশে বক্তারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি "নতুন সক্রেটিস" বা বুদ্ধিজীবী সেজে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন একটি মহল হিন্দু সম্প্রদায়ের মাঝে এই বলে ভয় ভীতি ছড়াচ্ছে যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তারা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না।এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,রাজনীতির ওই বিখ্যাত কথাটি স্মরণ করুন— সব মানুষকে সব সময় বোকা বানানো সম্ভব না।"
গত ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে বলা হয় যে, হিন্দু সম্প্রদায় ভালো করেই জানে কারা প্রকৃতপক্ষে তাদের ওপর নির্যাতন চালিয়েছে। কারা মানুষের বাড়িঘর দখল করে, গায়ে হাত দেয় কিংবা চাঁদাবাজি করে— তা এখন সবার কাছে স্পষ্ট।সমাবেশে তিনি স্পষ্ট করে দেন যে, জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে মিথ্যা জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। তারা জনগণকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
