ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
১২ জুলাই ২০২৬

ভোলার মনপুরায় চোরাই মহিষের মাংসসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
106

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৫৮ পিএম
ভোলার মনপুরায় চোরাই মহিষের মাংসসহ আটক-১ ভোলার মনপুরায় চোরাই মহিষের মাংসসহ আটক

মনপুরা প্রতিবেদক : ভোলার মনপুরায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চর থেকে মহিষ চুরি করে জবাইকৃত মাংস বিক্রির জন্য নেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। এইসময় চার বস্তা চোরাই মহিষের মাংস উদ্ধার করা হয়। শবেবরাতকে সামনে রেখে ওই চোরাই মহিষের জবাইকৃত মাংস নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাত ৬ টায় উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন পাকা সড়কে ওপর অটোরিক্সার মধ্যে চার বস্তা চোরাই মহিষের মাংসসহ একজনকে আটক করে পুলিশ। পরে সকাল ১০ টায় উদ্ধারকৃত চার বস্তায় থাকা ৮০ কেজি ২শত গ্রাম চোরাই মহিষের মাংস আদালতের নির্দেশে বত্রিশ (৩২) হাজার টাকা বিক্রি করে বলে জানায় মনপুরা থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন। পরে দুপুর ৩ টায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটককৃত আসামী হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা শহাজাহান রাঢ়ীর ছেলে বাগন আলী।

জানা যায়, ভোররাতে টহল পুলিশের দায়িত্বে এস আই ইব্রাহীম নয়নের নেতৃত্বেথাকা পুলিশের একটি টিম উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর অটোরিক্সায় তল্লাশী চালায়। পরে অটোরিক্সা থাকা চার বস্তায় চোরাই মহিষের ৮০ কেজি ২শত গ্রাম জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুর ৩ টায় আটককৃত বাগন আলীসহ অজ্ঞাতনাম ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা করে পুলিশ। পরে আটককৃত আসামীকে আদালতের মাথ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, চার বস্তা চোরাই মহিষের জবাইকৃত মাংস সহ একজনকে আটক করে থানায় মামলা দেওয়া হয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬