ভোলাকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের মডেলে রূপান্তর করা হবে: মাও: ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিবেদক
87
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:১২ পিএম
ভোলাকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমের মডেলে রূপান্তর করা হবে: মাও: ওবায়দুর রহমান
ষ্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ভোলার রাজাপুর জনতা বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রাজাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইমাম হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি পারভেজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল রহমান বলেন, ”দীর্ঘদিন ধরে রাজাপুর তথা ভোলার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এবার সময় এসেছে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের। হাতপাখা বিজয়ী হলে এই অবহেলিত জনপদকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং ইনসাফ কায়েমের মডেলে রূপান্তর করা হবে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হতে চাই।”
------তিনি আরও বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং চরাঞ্চলের মানুষের অধিকার আদায়ে তিনি আমৃত্যু লড়াই করে যাবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেক, মাওলানা ইউসুফ আদনান, শরীফ বিন রফিক।
বিকেল গড়ানোর আগেই রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে সমবেত হতে থাকেন। “হাতপাখা-হাতপাখা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বক্তারা আগামী নির্বাচনে কোনো প্রকার অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি দেন এবং শান্তির প্রতীক হাতপাখায় ভোট দিয়ে মাওলানা ওবায়দুল রহমানকে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
