ভোলার ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারিতে আহত-৪
নিজস্ব প্রতিবেদক
90
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:২১ পিএম
ভোলার ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারিতে আহত-৪
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা শনিবার (৭ ফেব্রুয়ারি) সদরে নির্বাচনি আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগ্বিত-া শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ভেলুমিয়ায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় ভোলা শহরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, “পীর সাহেব হুজুর যখন ভোলায় পদার্পণ করছেন, ঠিক সেই মুহূর্তে আমাদের কর্মীদের রক্ত ঝরিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াতের একজন রোকনের নেতৃত্বে এই হামলা অত্যন্ত লজ্জাজনক। আমরা প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাই।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
