ভোলা শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬
১২ জুলাই ২০২৬

ভোলায় হাসপাতাল থেকে পালালো আসামি

নিজস্ব প্রতিবেদক
110

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২:০০ পিএম
ভোলায় হাসপাতাল থেকে পালালো আসামি ভোলায় হাসপাতাল থেকে পালালো আসামি

ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়েছে এক মামলার আসামি। তিনি ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম সাহাবুদ্দিন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং মাহবুব আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান ও অপর প্রার্থী জাকিরের সমর্থকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে সাহাবুদ্দিনের বিরুদ্ধে। পরে তাঁকে শান্তিরহাট বাজার এলাকায় দেখতে পেয়ে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, বুধবার সকালে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি জানতে পেরে সাহাবুদ্দিন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আহত অবস্থায় সাহাবুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর পেয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬

ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১২ জুলাই ২০২৬

ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি

১২ জুলাই ২০২৬