ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
61
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ | ১০:০৩:১১ পিএম
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : ভোলা রবিবার (৮ ই মার্চ) দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবারের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বাঁধন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা মহিলা কল্যাণ সংস্থার পরিচালক শাহ ইমরান, জাতীয় মহিলা সংস্থার জেলানেত্রী হোসনেয়ারা বেগম চিনু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সাজেদা আক্তার, জেলা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশিদা বেগমসহ বিভিন্ন নারীর অধিকার বাস্তবায়নে করা এনজিওর প্রতিনিধি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
