ভোলায় আমরা ভোলাবাসীর উদ্যোগে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
36
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ | ১০:০৩:১০ এএম
আমরা ভোলাবাসীর উদ্যোগে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : শনিবার (১৪মার্চ)আমরা ভোলাবাসীর উদ্যোগে ভোলাবাসীর উন্নয়নের প্রত্যয়ে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ আসর ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে “আমরা ভোলাবাসী”র আহ্বায়ক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “আমরা ভোলাবাসী”র ব্যানারে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, গ্যাস সংযোগসহ যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো ভোলাবাসীর প্রাণের দাবি। প্রশাসনের পক্ষ থেকে এসব দাবি বাস্তবায়নে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে ১৪টি জেলার মধ্যে ভোলাও রয়েছে। চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়নের ওয়ার্ডে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এতে স্পষ্ট যে ভোলা সরকারের নজরে রয়েছে।
তিনি আরও বলেন, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ভোলা জেলার কৃতি সন্তান ও সংসদ সদস্য হওয়ায় এটি ভোলাবাসীর জন্য গর্বের বিষয়। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ভোলাবাসীর দাবি বাস্তবায়ন সহজ হবে। একজন চিকিৎসক হিসেবে তিনি ভোলাবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে যেন কাউকে আর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, “আমরা ভোলাবাসী” একটি অরাজনৈতিক সংগঠন হলেও এতে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত রয়েছেন। তিনি বলেন, রাজনীতি ছাড়া দাবি উত্থাপন ও দাবি আদায় করা কঠিন। তাই সবাইকে একত্র হয়ে ভোলার উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, গণমুখী সরকারের মাধ্যমে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন “আমরা ভোলাবাসী”র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ও বিজেপির জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, দৈনিক আজকের ভোলা সম্পাদক মো. শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মাওলানা ওবায়েদুর রহমান, সদস্য মাওলানা কামাল হোসেন, মাওলানা মিজানুর রহমান এবং সদস্য সচিব মীর মশাররফ অমি প্রমূখ।
“আমরা ভোলাবাসী”র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোবাশ্বেরুল হক নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশীদ ট্রুম্যান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,আবদুর রব আকনসহ ভোলা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
ভোলায় আমরা ভোলাবাসীর উদ্যোগে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
সিয়াম সাধনায় সুস্থতা ও আত্মশুদ্ধি
১২ মার্চ ২০২৬
রমজানে ইফতার হোক স্বাস্থ্যকর: ভাজাপোড়া খাবারে লুকিয়ে থাকে স্বাস্থ্যঝুঁকি
০৮ মার্চ ২০২৬
