ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
64
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ১২:০৩:৫৩ পিএম
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক :পবিত্র রমজানুল মোবারকের মহিমা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে শুক্রবার (১৩ই মার্চ) ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
একই সাথে জেলা পুলিশ লাইন্সের পাশাপাশি ভোলা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যদের জন্যও পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং পুলিশ বাহিনীর সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্য ত্যাগের মহিমাকে আরও উজ্জ্বল করে তুলেছে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
০৩ এপ্রিল ২০২৬
ভোলায় পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
ভোলায় আমরা ভোলাবাসীর উদ্যোগে ঐক্য ও সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৬
