ভোলার বিভিন্ন ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে : সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন চকেট অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
60
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ০১:০৩:৫৫ পিএম
সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন চকেট
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা রবিবার (১৫ মার্চ) ভোলার বিভিন্ন ঘটনায় পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন চকেট অভিযোগ করেন।আমি যখন সরকারের অনুমোদন নিয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করি, তখন আমাকে বলা হয় ‘বালু খেকো’। কিন্তু অন্যরা একই কাজ করলে তারা হয় ‘বালু ব্যবসায়ী’। আমি যখন জেলেদের মাছঘাটে দাদন দিয়ে রেণু ও মাছের ব্যবসা করি, তখন আমাকে জলদস্যু বলা হয়, আর অন্যরা করলে তারা হয় আড়তদার। আবার আমি যখন নগদ টাকায় চর লিজ নিয়ে চাষ করি, তখন আমাকে ‘চর খেকো’ বা ‘চর দখলদার’ বলা হয়; অন্যরা করলে তারা হয় কৃষক।
সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন, ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট। তিনি অভিযোগ করে বলেন, অনেক আগে থেকেই ভোলার বিভিন্ন ঘটনায় পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। রোববার দুপুরে ভোলার বাপ্তা এলাকায় তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন চকেট বলেন, ভোলায় কোনো ঘটনা ঘটলেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এতে তার ব্যক্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি চরের এক তরমুজ চাষিকে গুলির ঘটনার সঙ্গে বিনা কারণে তাকে জড়ানো হয়েছে। এর আগে ছাত্রনেতা সিফাত তার চাচাতো ভাইয়ের হাতে হত্যার শিকার হলেও, সেই ঘটনাতেও তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জামাল উদ্দিন চকেট বলেন, চরের জমি সংক্রান্ত সব কাগজপত্র তিনি থানাসহ জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন। তবে প্রতিপক্ষ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন প্রতিপক্ষরা তাদের প্রভাব ব্যবহার করে তার মতো সাধারণ ব্যবসায়ীদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি জেলার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ও তার দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। পাশাপাশি এসব অপপ্রচারের মাধ্যমে বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থর কাছেও তাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
০৯ মে ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
