ভোলায় বাংলার কন্ঠ কার্যালয়ে চুরি
নিজস্ব প্রতিবেদক
60
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ | ১১:০৩:৪৭ পিএম
ভোলায় বাংলার কন্ঠ কার্যালয়ে চুরি
ষ্টাফ রিপোর্টার :ভোলায় দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার কার্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের মহাজন পট্টি এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পত্রিকার সংশ্লিষ্টরা জানান, সকালে স্বাভাবিক কার্যক্রম শেষে কর্মীরা দুপুরে নামাজের জন্য বাইরে যান। পরে ফিরে এসে অফিসের পেছনের দরজা খোলা দেখতে পান। এ সময় অফিসে থাকা আইপিএসের ব্যাটারি, সিসি ক্যামেরাসহ মূল্যবান বিভিন্ন সরঞ্জাম খোয়া গেছে বলে তারা নিশ্চিত হন।
বাংলার কণ্ঠ অফিসের ব্যবস্থাপক মোঃ ইয়ামিন জানান, “সকালে আমরা নিয়মিত কাজ করেছি। দুপুরে নামাজ পড়ে এসে দেখি পেছনের দরজা খোলা । পরে দেখি আইপিএসের ব্যাটারি ও সিসি ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিস নেই। ধারণা করা হচ্ছে চোরচক্র দরজা খুলে মালামাল নিয়ে গেছে।”
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
