ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল,একক প্রার্থী ৩ পদে
নিজস্ব প্রতিবেদক
100
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ | ০১:০৩:১৭ পিএম
ভোলা প্রেসক্লাব নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল,একক প্রার্থী ৩ পদে
ভোলাদর্পণ প্রতিবেদক : আসন্ন ভোলা প্রেসক্লাব নির্বাচনে ৮টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দপ্তর সম্পাদক পদে একটি এবং নির্বাহী সদস্যের দুটি পদের বিপরীতে মাত্র দুটি মনোনয়নপত্র জমা পড়েছে, ফলে এসব পদে প্রার্থীরা একক রয়েছেন। তবে ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব আহাদ চৌধুরী তুহিন, এডভোকেট নজরুল হক অনু ও মো. ওমর ফারুক। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মেজবাহ উদ্দিন সিপু, মো. সোলাইমান ও আব্দুস সহিদ তালুকদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নাসির উদ্দিন লিটন, আল আমিন শাহরিয়ার, মোঃ ইউনুস শরীফ, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম, এম হেলাল উদ্দিন গোলদার ও মোঃ আফজাল হোসেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম ও মোঃ জসিম রানা, কোষাধ্যক্ষ পদে মোঃ নুরে আলম ফয়জুল্লাহ ও মোঃ মিজানুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। দপ্তর সম্পাদক পদে বাবু ছোটন চন্দ্র সাহা এবং নির্বাহী সদস্য পদে মোঃ মোতাছিম বিল্লাহ ও মোঃ হারুন অর রশিদ একক প্রার্থী হিসেবে রয়েছেন।
উল্লেখ্য আগামী ১১ এপ্রিল ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
