ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
১৪ এপ্রিল ২০২৬

মানবিক সাংবাদিকতায় অবদান রাখায় আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা


নিজস্ব প্রতিবেদক
43

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ | ১০:০৪:৩১ এএম
মানবিক সাংবাদিকতায় অবদান রাখায় আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা মানবিক সাংবাদিকতায় অবদান রাখায় আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা



ভোলাদর্পণ প্রতিবেদক : মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এনটিভি (NTV) অনলাইন-এর ভোলা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজকে সম্মাননা স্মারক প্রদান করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা। রবিবার (২৯ মার্চ) ভোলা সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার সদস্যরা তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

 

সংগঠন সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম রিয়াজ দীর্ঘদিন ধরে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সমস্যা তুলে ধরে সংবাদ প্রকাশ করে আসছেন। তার এসব মানবিক প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ হওয়ায় অনেক অসহায় মানুষ সহায়তা পাচ্ছেন। মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাকসুদ রহমানের নির্দেশনায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমেনা খানম, প্রচার সম্পাদক মোঃ নুরুদ্দিন, কার্যনির্বাহী সদস্য বর্ষা ও সদস্য মোঃ রহিমসহ অন্যান্যরা। এ সময় আমেনা খানম বলেন, মানবিক সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ আমাদের বিভিন্ন সংবাদ দিয়ে সহযোগিতা করে থাকেন। তার প্রকাশিত সংবাদ দেখে আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা চাই, ভবিষ্যতেও তিনি এভাবে মানবিক সাংবাদিকতা চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, তার মতো দায়িত্বশীল সাংবাদিকদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব, যা আমাদের মানবিক কাজকে আরও গতিশীল করে।উল্লেখ্য, আরিফুল ইসলাম রিয়াজ ভোলা জেলায় মানবিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন।


আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও