ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
42
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ | ১১:০৪:০৪ পিএম
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মোতাছিম বিল্লাহ, নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক নূরে আলম ফয়জুল্লাহ, সাংবাদিক শিমুল চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য সচিব গোলাম সরোয়ার, উপজেলা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহাবুবুর রশীদ, কোষাধ্যক্ষ রাসেল চৌধুরী, উপজেলা পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাকিলসহ নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় তারা সাংবাদিকতা ও শিক্ষা এই দুই খাত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আলোচনা করেন।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
