ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল


নিজস্ব প্রতিবেদক
99

প্রকাশিত: ০৯ মে ২০২৬ | ১২:০৫:৪৩ পিএম
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে ভোলার রাজপথ। ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‌্যালির আয়োজন করা হয়। সোমবার (৪ মে) সকালে রাজপথে বিশাল শোডাউনের মাধ্যমে নতুন নেতৃত্বকে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‎সকাল ১১টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনারণ্যে পরিণত হয়। এরপর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগান আর করতালিতে পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত র‌্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।‎ এই আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা কৃষক দল সভাপতি‎ আব্দুর রহমান সেন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলআমিন হাওলাদার প্রমুখ।‎মিছিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আল রাসেল এবং সাধারণ স¤পাদক নূর মোহাম্মদ রুবেল। এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন থানা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই নবনির্বাচিত কমিটি ভোলার ছাত্র রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করবে। তরুণ ও মেধাবী নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হবে। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও রাজপথে যেকোনো আন্দোলন-সংগ্রামে এই কমিটি ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী ও রাজপথের কর্মীদের যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন। তারা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ভোলায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ‎দীর্ঘদিন পর ছাত্রদলের এই নতুন কমিটিকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা ভোলার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬