ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
নিজস্ব প্রতিবেদক
1
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৯:১৪ পিএম
ভোলায় কো বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি বলেছেন, এই ভোলাতে কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারে না।
বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা। ২ সেপ্টেম্বর বুধবার সরকারি সফরে ভোলা আগমন উপলক্ষে নতুন বাজার বিজেপি কার্যালয়ের সামনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা-বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদেরকে নিয়ে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।
স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যসহ সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।
তার নিজের প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, আমাকেও সেভাবে ভালোবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী-এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান।’
৩ দিনের সরকারি সফরে সড়ক পথ হয়ে মঙ্গলবার দুপুর ২টায় ভোলা এসে পৌঁছান তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার আগমনকে ঘিরে হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল, মাইক্রো, খোলা পিকআপ নিয়ে সড়কপথে অভিনন্দন জানান।
এ সময় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বিজেপির নেতা-কর্মীরা শুভেচ্ছা বহরে উপস্থিত ছিলেন। মন্ত্রীর ৩ দিনের সফরে সরকারি কর্মকর্তা, নিজ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ভোলা প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে ভিন্ন ভিন্নভাবে তার মতবিনিময়ের কথা রয়েছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
